কুলাঙ্গার ছাত্রসমাজ

ছাত্রসমাজ কুলাঙ্গার 

শোনে না সে কারোর ডাক 

মানে না সে ভগবান 

করে যায় যত পাপ


 হৃদয়েতে নেই মায়া

 মুখ তার বিষপানা 

 গায়ে তার নীল বিষ

 মুখে তার শব্দবিষ


ভাবে তারা বুদ্ধিমান 

বাকি সব বুদ্ধুরাম 

লোক ঠোকিয়ে খায় রাম 

গায় নিজ জয়গান


নেই তার চক্ষুলজ্জা 

তর্ক করে পায় না লজ্জা

দুর্বলেরে করে ছল 

প্রয়োগ করে বাহুবল 


হিংসায় ভরা মন 

দল বেধে আক্রমণ 

কূটনীতি করে এরা 

মানুষ নামের কলঙ্ক 


মনে নেই ভক্তি 

খাটায় খালি শক্তি 

ভাবে এরা শ্রেষ্ঠ 

বাকিরা নিকৃষ্ট 


সাজে এরা অভদ্র 

আসলে অসভ্য 

শিক্ষারূপী শয়তান 

কোলাহল, করতাল 


নেই প্রকৃত শিক্ষা

শুধুই মুখস্তবিদ্যা 

নেই কোন প্রতিভা 

লোকদেখানো দীক্ষা 


ছাত্র বলে গর্ব করে 

মানুষ বলে দাবি করে 

ছাত্র নামের কলঙ্ক 

মানুষ নামের আতঙ্ক 


বাইরে থেকে চাকচিক্য 

ভেতরে খালি নাশোচিককো

দেয় খালি গালমন্দ 

দেখতে ভারী দৃষ্টিনন্দ


মেয়ে তলায় পটু এরা

কাউকে পাত্তা দেয়না এরা 

জ্ঞানহীন গরুর পাল 

দেয় খালি ফাঁকা ডাক 


মনে তার দম্ভ 

সব করে ধ্বংস

মনে শুধু অশান্তি 

কেড়ে নেয় শান্তি 


কুৎসিত মন তার

রুচিহীন বাক্য বাহার 

হৃদয়ে নৃশংসতা

কঠোর অমানবিকতা 


নেই তার আধ্যাত্মিকতা 

বিদ্যেবোঝাই বাবুমশাই 

স্যুট পড়া, টাই গলায়

আড়াল করা চরিত্র সভায়


মুখোশেতে ঢাকে মন 

শক্তের কাছে দম 

দুর্বলেরে দেখায় ক্রোধ 

করে দেয় শ্বাসরোধ 


মনে নেই ভয়, ডর 

দেয় না সম্মান 

করে শুধু অপমান 

হয় সেরা প্রমাণ 


মানুষেরে করে হেও 

অহংকারে ফুলে পেও

ভাবে তারা সব মেও 

অত্যাচার করাই শ্রেয় 


বিদ্যার তকমায় এরা

করে যায় দাদাগিরি 

ছাত্র বলেই এরা শুধু 

পায় ছাড়া সর্বোপরি 


ছাত্ররুপী কালসাপ 

জঙ্গী, অত্যাচারী এরা 

ঈশ্বরকে দিই ডাক 

করুক নিশ্চিহ্ন সবার!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Rohit Vs Virat 🏆

YouTube channel link