কুৎসিত শিক্ষকসমাজ
শিক্ষকরা ভীষণই শ্রদ্ধার পাত্র
শিক্ষার আলো আনে শুধুমাত্র
শিশুদের কিছুসময়ের মিত্র
জাগিয়ে তোলে সব শিল্পক্ষেত্র
জীবনের শিক্ষার আশীর্বাদ
বড়ো হয়ে সে পায় সুসংবাদ
জীবনে উচ্চস্তরে পৌঁছানোর চাবিকাঠি
শিক্ষার নেই নির্দিষ্ট মাপকাঠি
চিন্তাশক্তি আর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
স্বভাবগরিষ্ঠ আর বুদ্ধিসম্পন্ন বানিয়ে দেয়
পৃথিবীকে বুঝতে শেখায় উন্নত জীবন গড়ে
ভিন্ন আবিষ্কার করে জীবনের সিড়িতে চড়ে
চার পাশেই আছে মহান শক্তি
শুধুমাত্র দরকার একটু দৃষ্টি
শিক্ষকরাই জীবনের মূল শক্তি
কিছু কিছু শিক্ষকরা হয় দেবতুল্য
যারা আনে ছাত্রদের জীবনে মহামূল্য
বদলে দেয় খারাপ ছাত্রদের জীবন মুহূর্তে
পৌঁছিয়ে দেয় সর্বোপরি প্রান্তে শিক্ষার সুফল পেতে
কিন্তু কিছু কিছু শিক্ষক ছাত্রদের দেয় কষ্ট
যাদের জন্যে ছাত্রদের জীবন হয় নষ্ট
করে দেয় জীবনকে দুর্বিষহ আর কাঠাময়
ছাত্রদের জীবন অত্যাচারে করে পূর্ণময়
এরা মানুষরূপী রাক্ষশী শিক্ষাগত যোগ্যতাহীন
শিশুদের উপর অত্যাচারের ফলে এরা সুকর্মহীন
বর্তমান পৃথিবীতে ভালো মানুষ দুষ্প্রাপ্য
তাই শাস্তি পাওয়াটা এদের প্রাপ্য
এরা সন্ত্রাসবাদীদের চেয়েও নিকৃষ্ট
তবুও মানুষ তাদের ভাবে উৎকৃষ্ট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Follow me